ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১ ডিসেম্বর ২০২৪
আখাউড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন ও আমেনা আক্তার -ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং খাড়েরা পশ্চিমপাড়া এলাকার মৃত আল-আমিন মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন ও তার স্ত্রী আমেনা আক্তার।

রোববার দুপুরে থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!