ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে জেলা প্রশাসকের কাছে সাদপন্থীদের স্মারকলিপি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ২ ডিসেম্বর ২০২৪
নাটোরে জেলা প্রশাসকের কাছে সাদপন্থীদের স্মারকলিপি
নাটোর জেলার সাদপন্থী তাবলীগ জামাত কর্তৃক প্রদত্ত স্মারকলিপি।

নাটোরে সাদপন্থী তাবলীগ জামাতের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা শাহাদত হোসেন পাপ্পুর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা লুৎফর রহমান, মীর মাসুদ হোসেন, প্রোফেসর আমজাদ হোসেন, শামস তাবরিজ মিঠু প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমির বলেন, গত ৭ বছর যাবত সাদপন্থী তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দলভীকে বাংলাদেশের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আসতে দেওয়া হয় না। আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ইজতেমার দিন নির্ধারিত হয়েছে। ওই অনুষ্ঠানে হুজুরের আগমন ও অংশগ্রহণে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়; সেই লক্ষ্যে প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!