ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নদীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২ ডিসেম্বর ২০২৪
নদীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটককৃত জেলেদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

আটককৃতরা হলেন, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী  শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার  আবু বকর সিদ্দিক (২৪), ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) ও ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)। 

এর আগে, রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি মেশিনও জব্দ করা হয়। 

চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!