[ দেশজুড়ে ]
ম্যাংগো টেক্স গার্মেন্টস বন্ধ ঘোষণা
ফাইল ফটো
সাভারের আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকাস্থ ম্যাংগো টেক্স গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকদের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে ১৩ (১) ধারায় কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, রোববার ওই কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানা থেকে ছাটাইকৃত ১০-১২ জন শ্রমিক নিয়ে এসে তাদের নিয়োগের জন্য চাপ সৃষ্টি করে। কর্তৃপক্ষ এতে সম্মত না হলে শ্রমিকরা হুঁশিয়ারি দেন যে, সোমবার থেকে তারা কর্মবিরতি ও আন্দোলন করবেন। এমতাবস্থায় নিরাপত্তার আশঙ্কায় আপাতত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। বিষয়টি শিল্প পুলিশকে অবহিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!