ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ৩ ডিসেম্বর ২০২৪
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলমান ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দুই ইউনিয়নবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে  অর্ধশতাধিক আহত হন। পরে আহতদের জেলাসহ আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।

Advertisement

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!