ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ২ ফ্যাক্টরি ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ৩ ডিসেম্বর ২০২৪
শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ২ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
ফাইল ফটো

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ার দুটি ফ্যাক্টরির একটি ১৩(১) ধারায় ও অপরটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকাস্থ ম্যাংগো টেক্স গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে ১৩ (১) ধারায় কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া স্টাফ অপসারণের মতো অযৌক্তিক দাবিতে কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি ঘোষণা করে লুসাকা গ্রুপ নামের একটি ফ্যাক্টরি। এটি আশুলিয়ার জিরাবো পুকুর এলাকায় অবস্থিত।

Advertisement

জানা যায়, ম্যাংগো টেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানা থেকে ছাটাইকৃত ১০-১২ জন শ্রমিক নিয়ে এসে তাদের নিয়োগের জন্য চাপ সৃষ্টি করে। কর্তৃপক্ষ এতে সম্মত না হলে শ্রমিকরা হুঁশিয়ারি দেন যে, তারা কর্মবিরতি ও আন্দোলন করবেন। এমতাবস্থায় নিরাপত্তার আশঙ্কায় আপাতত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, লুসাকা গ্রুপ বিভিন্ন অভিযোগ এনে কর্মচারী অপসারণ করে। এ জন্য ওই গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। তাই গ্রুপটি আজ সাধারণ ছুটি ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!