ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্যমেলা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ৩ ডিসেম্বর ২০২৪
বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্যমেলা
তথ্যমেলা উদ্ধোধন করছেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান -ছবি: ডেইলি বাংলাদেশ

‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে তথ্যমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

তথ্যমেলায় জেলা পর্যায়ের ২৬টি সরকারি ও বেসরকারি স্টল থেকে তাদের সেবা ও তথ্য অধিকার আইন সম্পর্কে নাগরিকরা জানতে পারছেন।

বাগেরহাট জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে তথ্যমেলার উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মঈনুল ইসলাম, খুলনা টিআইবি কর্মকর্তা ফিরোজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বকসি, বাগেরহাট জেলা আনইজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, তথ্যমেলার আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Advertisement

বুধবার বিকেল ৩টায় তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কার্যক্রম উপস্থাপনা, দুর্নীতিবিরোধী ভিডিও প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, কুইজ ও প্রীতি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!