কামাল হোসেন জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি।
এর আগে গত ২৫ আগস্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। যা এখনো তদন্তাধীন আছে।
.png)
জামালগঞ্জ থানার ওসি শ. ম কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।