[ দেশজুড়ে ]
চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে প্রাণ গেল যুবকের
নিহত রাফি। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি (২১) নবীনগর পশ্চিম পাড়া এলাকার মো. শামসু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, বিকেলে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় চলন্ত মোটরসাইকেলে টিকটিক করার সময় ব্রিজের এপ্রোচের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রাফি৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা নেয়ার পথে তার মৃত্যু হয়৷
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!