ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ফাহিমের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪
ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ফাহিমের
ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ফাহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফাহিম ফতেপুর ইউনিয়নের আহুরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খেলাধুলার সময় বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয় শিশু ফাহিমের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!