ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে দু’পক্ষের গোলাগুলি, আটক ৪

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৪ ডিসেম্বর ২০২৪
নড়াইলে দু’পক্ষের গোলাগুলি, আটক ৪
গুলির খোসা। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইল সদরের গোবরা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন মোল্যা গ্রুপে আধিপত্য বিস্তার চলমান। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকায় তল্লাশি চালিয়ে রিপন শেখ ও সাগর শেখ নামে দুজনসহ মোট চারজনকে আটক করে। এলাকায় উভয়পক্ষের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

Advertisement

সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!