ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে সরকারি জায়গায় নির্মিত ২০ দোকান উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৪ ডিসেম্বর ২০২৪
সরাইলে সরকারি জায়গায় নির্মিত ২০ দোকান উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ২০টি অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইলের ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ১০ শতক সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে ২০টি দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মিত ২০টি দোকান উচ্ছেদ করা হয়।

তিনি আরো জানান, সরকারি জায়গা দখল করে কেউ দোকান নির্মাণ করতে পারবে না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এ সময় সরাইলের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল সদর ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও সরাইল থানার পুলিশ উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!