ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাটাইলে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:১৫, ৫ ডিসেম্বর ২০২৪
ঘাটাইলে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবকরা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪শ’ ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকরা হলেন- মো. শাহ আলম (২৬), সাদমান মোহাম্মদ সাকি (২৪) ও মো. সিয়াম (২০)। তারা ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

Advertisement

ঘাটাইল থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেল এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ৪শ’ ইয়াবাসহ মো. শাহ আলম, সাদমান মোহাম্মদ সাকি ও মো. সিয়ামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের নামে ঘাটাইল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!