ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় দেখা মিলল বিশালাকৃতির তিমি, দেখতে জনতার ভিড়

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৫ ডিসেম্বর ২০২৪
মেঘনায় দেখা মিলল বিশালাকৃতির তিমি, দেখতে জনতার ভিড়
চরে আটকে পড়া তিমি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরে আটকেপড়া অবস্থায় দেখা মিলেছে বিশাল আকৃতির একটি তিমি প্রাণী। পরে কোস্টগার্ড গিয়ে তিমিটিকে নিরাপদে নদীর গভীর পানিতে ছেড়ে দেয়।

এদিকে, তিমিটি দেখতে সাধারণ জনতা ভিড় জমে নদীর তীরে। অনেককে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা গেছে। অনেককে মাছের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

বৃহস্পতিবার সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে তিমিটির।

Advertisement

হাতিয়া কোস্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় চরে তিমিটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখেন। পরে জেলেদের সহযোগিতায় মাছটিকে টেনে পানিতে নামিয়ে দেন। জেলেরা সকালে চরে হাঁটার সময় মাছটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতে জোয়ারে এটি এখানে এসে আটকে পড়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার খালিছুর রহমান বলেন, তিমিটি প্রায় ৫০ মনের মতো ওজন হবে। মনে হয় দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!