ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ৫ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকামুখী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুই আরোহী ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisement

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!