[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সাবেক কাউন্সিলরের সহযোগী গ্রেফতার
গ্রেফতারকৃত তারেক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী মোহাম্মদ তারেককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে চান্দগাঁও থানার বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারেক ঐ এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে।
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত তারেক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং সাবেক কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী। গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে হওয়া একটি মামলার আসামি তিনি। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!