ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় নৌকাডুবি, প্রাণ গেল ২ জেলের 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ৬ ডিসেম্বর ২০২৪
মেঘনায় নৌকাডুবি, প্রাণ গেল ২ জেলের 
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুজন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত আব্দুল হাসেম (৫০) বুড়িরচর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে ও মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি। শুক্রবার ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাঁতরে কূলে উঠলেও চারজন উঠতে পারেনি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভেতরে থাকা দুজনের মরদেহ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিহত জেলেদের গ্রামের বাড়ি বুড়ির চরের কালির চরে শোকের মাতম চলছে।

Advertisement

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এরই মধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সঙ্গে কথা বলেছি। মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের আমরা চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!