ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে সড়কে ঝরল ২ ব্যবসায়ীর প্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ৬ ডিসেম্বর ২০২৪
গভীর রাতে সড়কে ঝরল ২ ব্যবসায়ীর প্রাণ
ফাইল ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৪০) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৮)। এরমধ্যে খোকন আমদানি-রফতানি ব্যবসায়ী ও রশিদুল চাতাল ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম।

Advertisement

স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যান খোকনও।

নিহত খোকনের স্বজন বাবলু মিয়া জানান, গতরাতে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে দুজন রংপুর থেকে ফিরছিলেন। জয়মনিরহাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের দক্ষিণ পাশে সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই রশিদুল মারা যান। হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে মারা যান খোকন। তবে কিভাবে এ দুর্ঘটনাটি ঘটে তা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!