[ দেশজুড়ে ]
সিলেটে আল হাবিব ছাত্র সংসদের উদ্যোগে সমাবেশ
আল হাবিব ছাত্র সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ -ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা, দেশবিরোধী অপপ্রচার ও সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে মহানগরীর শেখঘাট কাজির বাজার মাদরাসা থেকে আল হাবিব ছাত্র সংসদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজির বাজার মাদরাসার শিক্ষক মাওলানা শাহ মমশাদ আলী, মাওলানা আব্দুল খালিকসহ অন্যান্যরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!