[ দেশজুড়ে ]
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী ডিগ্রির চর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।
শুক্রবার কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দৌলতপুর উপজেলার ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় জুয়েল রানাকে আটক করে তার হেফাজত থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ বিষয়ে থানার অস্ত্র আইনে মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, আমরা মাত্র আসামি পেয়েছি, মামলা হলে কারাগারে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!