ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া ট্রাক কেড়ে নিল জাহানারার প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ৭ ডিসেম্বর ২০২৪
বেপরোয়া ট্রাক কেড়ে নিল জাহানারার প্রাণ
ট্রাক। ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ট্রাকচাপায় জাহানারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিরমোড় এলাকার মৃত ওয়াজেদ আলীর স্ত্রী। নিহত জাহানারা বেগম ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কানসাট মিলিক মোড়ে রাস্তার পাশ দিয়ে সোনা মসজিদ অভিমুখে যাচ্ছিলেন জাহানারা বেগম। এ সময় দ্রুতগতির বেপরোয়া একটি ট্রাক একটি ভ্যানকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!