ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ টাকা অটো ভাড়া নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৮ ডিসেম্বর ২০২৪
৫ টাকা অটো ভাড়া নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক
হবিগঞ্জে ৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে ৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ঘরবাড়ি, দোকানপাঠে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। 

জানা যায়, উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে অটোরিকশায় পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হন।

Advertisement

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে আটক পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হয় যানবাহনের সারি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!