ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৮ ডিসেম্বর ২০২৪
মেহেরপুরে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিস। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বিওপির টহল দল। 

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এসব ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। 

জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুজিবনগর বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় নাজিরাকোনা মাঠ থেকে ভারতীয় ৩৬ পিস শাড়ি, ১৭টি থ্রি-পিস, ২৯টি শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে। যার বাজার মূল্য সাত লাখ ৬০ হাজার টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!