সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দাশুড়িয়া-রূপপুর মহাসড়কের জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহেদ আলী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাসে থাকা আহত দুই যাত্রীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ওয়াহেদ আলী সড়কের অপর পাশের একটি দোকান থেকে চা পান করে সড়ক পারাপারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় খেয়ে পেছনে থাকা একটি মাইক্রোবাসের ওপর ছিটকে পড়েন। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকশি পুলিশ ফাঁড়ির ওসি এমএ ওয়াদূদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আহত অবস্থায় ওয়াহেদ আলীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার যদি কোনো অভিযোগ করে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।