[ দেশজুড়ে ]
ময়মনসিংহে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা -ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্যোগে বিভাগীয় পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ সদরস্থ রহমতপুর বাইপাস সংলগ্ন মদিনা নগর জামিয়া কাসেমিয়া মাদরাসার তত্ত্বাবধানে ১৫তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ অনূর্ধ্ব-১৪ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নুর আহমদ কাসেমী, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া কাসেমিয়া মোমেনশাহী। এছাড়াও মাওলানা আতিকুর রহমান, নায়েবে মুহতামিম জামিয়া কাসেমিয়া মোমেনশাহীসহ আরটিভির নির্ধারিত বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!