মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামের বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। তার বাবার নাম মনিরুল ইসলাম।
সিলেট রেলস্টেশন সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে একটি ট্রেন সিলেট রেলস্টেশনে অবস্থান করছিলো। কিছুক্ষণ পর ট্রেনটি গন্তব্য স্থানে যাওয়ার উদ্দেশে রওনা দেয়। ঠিক তখনই চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে শহিদুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগ বিভাগে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে ওই ব্যক্তির চিকিৎসা চলমান রয়েছে।
.png)