[ দেশজুড়ে ]
ঝিনাইদহে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রাক্টরসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে মাটি কাটার সময় দুইজনকে আটক করেছে যৌথ মোবাইল কোর্ট। এ সময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টরও জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখাল ভোগা গ্রামে এসিল্যান্ড মো. তরিকুল ইসলামের নেতৃত্বে এই যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসিল্যান্ড মো. তরিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ফতেপুর ইউনিয়নের রাখাল ভোগা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টরও জব্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!