ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের নেত্রী জুই গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১০ ডিসেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের নেত্রী জুই গ্রেফতার
জুই আক্তার -ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার হুজরাপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুই জেলা যুবলীগ নেতা শহীদের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রেক্ষিতে নভেম্বর মাসে করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (৯ ডিসেম্বর) সকালে প্রশাসন আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেন জুই আক্তার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!