[ দেশজুড়ে ]
শেরপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শেরপুর জেলা শাখার উদ্যোগে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনের সভাপিত্বে শেরপুর জেলা শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, শেরপুর জেলা আহ্বায়ক আলহাজ মো. হজরত আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কৃষকদের সদস্যসচিব আব্দুর রউফ, ঝিনাইগাতী উপজেলা কৃষকদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্যসচিব রেজাউল করিম, শ্রীবরদী উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাচ্চু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শহিদ জিয়াউর রহমান কৃষকদেরকেই বেশি ভালোবাসতেন। দেশে কৃষকদের জন্য অনবরত কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠনে কৃষকদল।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!