[ দেশজুড়ে ]
চাঁদাবাজির অভিযোগে কৃষকদল নেতা বাবলা গ্রেফতার
গ্রেফতারকৃত বাবলা
নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবলা নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (২৩ অক্টোবর) রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলী তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পরে বাড়ি থেকে বাবলাকে গ্রেফতার করে পুলিশ।
বৃস্পতিবার তাকে নাটোর আমলি আদালতে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বাবলা। এরমধ্যে পাট ব্যবসায়ী চাঁদার পাঁচ হাজার ২০০ টাকা দেন। পরে বাকি চাঁদার টাকা আদায়ে চাপ দিলে বুধবার মামলা করেন ওই পাট ব্যবসায়ী।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফিজুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় বাবলা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!