[ দেশজুড়ে ]
লোহাগড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কাঁচা ইট -ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগড়া উপজেলার ৩টি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাঁচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুঁড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুঁড়িয়ে দেওয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!