ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাটাইলে চতুর্মুখী সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ১৩ ডিসেম্বর ২০২৪
ঘাটাইলে চতুর্মুখী সংঘর্ষ
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে এলেঙ্গা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া নামকস্থানে কাভার্ডভ্যান, ট্রাক, বাস ও ইজিবাইকের চতুর্মুখী সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বানিয়াপাড়াতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান গোপালপুরগামী গ্যাসভর্তি একটি ট্রাককে ধাক্কা দেয়। ফলে ট্রাকের পিছনে থাকা জামালপুরগামী একটি বাসে ধাক্কা দেয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বামদিকে থাকা শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ১৮ ইঞ্জিনিয়ার এর বেকারির ইজিবাইককে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন সামান্য আহত হন। তবে গুরুতর আহত নেই কেউ। 

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রাকিবুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!