শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলামিন।
সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলামিন বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার শহিদ ভাইদের জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। যে দেশে থাকবে না কোনো বৈষম্য। আমরা প্রথমে সেই শহিদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমার যে ভাইয়েরা আহত হয়ে হাসপাতালে আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখতে হবে।
.png)
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী পালিয়েছে কিন্তু তাদের দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদী হাসিনার এই বাংলার মাটিতে ঠাঁই হবে না। মাদারীপুরবাসীকে আবার বলবো আপনারা জাগ্রত থাকবেন যেকোনো অন্যায় অত্যাচার হতে দিব না। আমরা বলতে চাই মানুষ ও জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।
আরো বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো. হাসিবুল্লাহ, মো. জুবায়ের আহমেদ নাফি, মো. আব্দুর রহিম, মহিবুল্লাহ, মেহেদী ইমন আহমেদ শুভ, রিয়াদ হাওলাদার, সাজন কাজী, জুবায়ের হোসেন, মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ দিপ্তর বাবা-মা, শহিদ তাওহীদের ভাই, আন্দোলনে আহত মুন্নার মা, আহত রাসেল প্রমুখ।