[ দেশজুড়ে ]
আশুলিয়ায় এক ফ্যাক্টরির ৬১ শ্রমিক বরখাস্ত
ফাইল ফটো
আশুলিয়া থানাধীন নিচিন্তপুর এলাকাস্থ ট্রাউজার লাইন লিমিটেডের ৬১ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাদের সাময়িক বরখাস্ত করে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ৮ থেকে ১০ ডিসেম্বর ফ্যাক্টরিতে বেআইনিভাবে কর্মবিরতি ও ফ্যাক্টরি ত্যাগ করার মাধ্যমে উৎপাদন বন্ধ রাখা হয়। আজ ওই কারণ দেখিয়ে শ্রম আইন অনুযায়ী ৬১ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে ফ্যাক্টরি কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আশুলিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!