ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১৪ ডিসেম্বর ২০২৪
লালমোহনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ইউএনওর নেতৃত্বে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পৌর শহরের থানার মোড়ে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা ভেবে ছিল এদেশকে মেধাশূন্য করতে পারলে বাঙালি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ বাঙালি জাতি শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে শক্তিকে পরিণত করে এখন স্বমহিমায় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি মো. সিরাজুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!