ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮, ১৫ ডিসেম্বর ২০২৪
৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড় রাজশাহী। ছবি: সংগৃহীত

উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেড়েছে শীত। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে পঞ্চগড়ে একদিনের ব্যবধানে এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রার পারদ বাড়লেও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারাদেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনো এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!