কারাদণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন উপজেলার গৌরিশ্বর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গৌরিশ্বর মৌজার ফকির বাড়ি এলাকায় বন বিভাগের জায়গায় নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে লাল মাটি কাটছিলেন ফারুক হোসেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত ফারুক মাটি কাটার সময় প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, যা তার অপরাধকে আরো গুরুতর করে তোলে। উপজেলা প্রশাসনের অভিযানে ফারুককে আটক করা হয় এবং তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানির পর অপরাধ প্রমাণিত হলে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস আরো বলেন, পাহাড়ি লাল মাটি কাটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি পরিবেশ রক্ষা আইন ও সরকারি সম্পত্তি সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।