ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৫ ডিসেম্বর ২০২৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরি
হোসেনপুরে ৩৮ নম্বর ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৮ নম্বর ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা ইয়াছমিন বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন শেষে অফিস কক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যান। পরেরদিন সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন গিয়ে দেখেন অফিসের তালা খোলা। অফিসের জিনিসপত্র এলোমেলো। পরে খোঁজ নিয়ে দেখা যায় একটি রাউটার ও সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়েছে। যাদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। 

Advertisement

উল্লেখ্য এর আগেও এ প্রাথমিক বিদ্যালয়ে পরপর দুবার টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছিল।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!