[ দেশজুড়ে ]
৯৯৯
ঘন কুয়াশায় ২০০ যাত্রী নিয়ে ভুল পথে গেল ফেরি, অতঃপর...
২০০ যাত্রীসহ মেঘনা নদীতে পথ হারানো ফেরি
মেঘনা নদীতে ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলে একটি ফেরি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় মাঝ নদী থেকে ২০০ যাত্রীসহ ফেরিটি উদ্ধার করা হয়।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এ ঘটনা ঘটে।
রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার ভোরে মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ঘন কুয়াশায় ভুল পথে প্রায় দুই কিলোমিটার চলে যায়। ফেরিতে অ্যাম্বুলেন্সে রোগী, বরযাত্রীবাহী গাড়িসহ প্রায় ২০০ যাত্রী ছিলেন। ফেরিতে আটকা নুর আলম নামে একজন যাত্রী ৯৯৯-এ কল করেন। কল টেকার কন্সটেবল তৌহিদুল ইসলাম এবং এসআই আব্দুল মান্নান নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করেন। তাদের একটি দল ও সওজের ফেরি রক্ষণাবেক্ষণ উপ-বিভাগের একটি দলের যৌথ প্রচেষ্টায় ফেরিতে আটকা যাত্রীদের উদ্ধার করে আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাটে পৌঁছে দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!