[ দেশজুড়ে ]
শ্যামনগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলে আটক
শ্যামনগর থানা -ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলেসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বংশীপুর গ্রামের শহিদ গাজীর ছেলে ফিরোজ গাজী, ইস্রাফিল গাজী ও তার স্ত্রী রাবেয়া সুলতানা এবং দুই ছেলে ইস্রাফিল ও ফারুক হোসেন।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের মাদক আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!