ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১০, ১৫ ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক
অস্ত্র-গুলিসহ আটককৃত ৩ যুবক -ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দুর্বাচরা এলাকার আব্দুল হাকিম ওরফে আকমলের ছেলে মো. আশিকুজ্জামান (৩২), একই এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. আবু জাফর (৩২) ও রবিউল সরদারের ছেলে মো. রাসেল হোসেন (২৫)।

দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি অভিযান চলাকালে একটি সিএনজি থামানো হয়। এ সময় সিএনজিতে যাত্রীবেশে থাকা মো. আশিকুজ্জামান, মো. আবু জাফর ও মো. রাসেল হোসেনকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগ‍াজিনসহ আটক করে পুলিশ।

Advertisement

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, প্রতিদিনের ন্যায় পুলিশি চেকপোস্টে একটি সিএনজিতে ৩ জন যাত্রীবেশে অস্ত্র পাচারকালে পুলিশের সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগ‍াজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!