[ দেশজুড়ে ]
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রীদের ভর্তি ও ক্লাস কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। রোববার দুপুরে মুক্তির মোড় শহিদ মিনার চত্বরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহাগ, জি এম সালেহ জেমস, সাকিব ইসলাম কাজল, রুহুল আমিন, আবু হানিফ, জুনায়েদ জুন, ফাহিম সরদার, নিশান খান, আবু সাইদ, সাজিদ, গোলাম রব্বানী, রিফাত, রনি, সজিব, সাব্বির, বৈষম্যবিরোধী-সাকিব, পারভেজ, নাফি ও মাহিন অংশ নেন।
দ্রুততম সময়ের মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, ক্লাস ও পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম শুরুর দাবি করেন বক্তারা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!