ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ১৬ ডিসেম্বর ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০মিনিটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এ  কারণে ভোর সাড়ে ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Advertisement

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!