ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাহেরীর বিরুদ্ধে আরো এক মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪
তাহেরীর বিরুদ্ধে আরো এক মামলা
গিয়াস উদ্দিন আত তাহেরি -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গিয়াস উদ্দিন আত তাহেরীসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

এরআগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় মুফতি তাহেরীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা ও তিনটি গাড়ি ভাঙচুর করেন তার সমর্থকরা। তবে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী পালিয়ে গ্রেফতার এড়ান।

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

Advertisement

তিনি আরও জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০/২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এর আগে, গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সেখানে গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে একজন এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!