[ দেশজুড়ে ]
মহান বিজয় দিবসে পাকুন্দিয়ায় যুবলীগের ঝটিকা মিছিল
পাকুন্দিয়ায় যুবলীগের ঝটিকা মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবলীগের উদ্যাগে উপজেলাধীন চরফরাদী ইউনিয়নস্থ মির্জাপুর বাজার এলাকায় এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার পাকুন্দিয়া উপজেলা যুবলীগের উদ্যাগে উপজেলাধীন চরফরাদী ইউনিয়নস্থ মির্জাপুর বাজার এলাকায় এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ঝটিকা মিছিলটি তাৎক্ষণিকভাবে মির্জাপুর শুরু হয়ে মির্জা বাজারে এসে শান্তিপূর্ণভাবে শেষে করে দ্রুত স্থান ত্যাগ করে। এতে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন।
এছাড়া পাকুন্দিয়া উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের কর্মীরা ঝটিকা মিছিল উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!