[ দেশজুড়ে ]
তেলের ট্যাংকারের ধাক্কায় নছিমনের হেলপার নিহত
হাসপাতালে বায়েজিদের স্বজনদের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জে তেলের ট্যাংকারের ধাক্কায় মাটি বহনকারী নছিমনের হেলপার বায়েজিদ খান (১৪) নিহত হয়েছে। এ সময় ড্রাইভারসহ আরো দুইজন আহত হন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ খান গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামের মারুক খানের ছেলে।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেলের ট্যাংকার মাটি বহনকারী নছিমনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বায়েজিদ খানসহ ৩ জন আহত হন। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে মারাত্মক আহত বায়েজিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!