ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে সড়কে ৫ জন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৪
ভৈরবে সড়কে ৫ জন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত কাভার্ডভ্যান চালক অনিক হোসেন

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান সিএনজি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনার মামলায় প্রাধান আসামি অনিক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার গোপালগঞ্জে তার নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাভার্ডভ্যান চালক অনিক হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসূ ফুকরা এলাকার সুলতান আহমেদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ৩ নারী ও ২ পুরুষসহ ৫ জন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা জেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার পরশ আলির ছেলে সিএনজি চালক শাহীন আলম (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)। 

Advertisement

নিহত তিন নারীর মধ্যে আপন দুই বোন। তারা হলেন, কুলিয়ারচর উপজেলার জগতচর পশ্চিগ্রাম এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে ছহুরা খাতুন (৭২) ও হালিমা খাতুন (৬২)। আরেক নারী তাদেরই আত্মীয় ও একই এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার মো. সাজু মিঞা জানান, ১৬ ডিসেম্বর সকালে নরসিংদীর নিলকুটি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এ সময় অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনার পর কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় আনা হয়। ঘটনার দিন রাতেই নিহত সিএনজি চালক শাহীনের বাবা পরশ আলি বাদী হয়ে দুইটি কাভার্ডভ্যান চালকের নামে মামলা দায়ের করেন। মামলার পর অনিক নামে একজনকে গ্রেফতার করা হয়। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!