মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ককের দুর্জয় মোড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ভৈরব শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, মিছিলটি ভৈরব ফল মার্কেট থেকে শুরু হয়ে দুর্জয় মোড়ে গিয়ে শেষ হয়। পরে একটি আলোচনা সভা হয়।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্বে করেন এআইএম মাহাবুব উল্লাহ আল-কাদরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মেশকাত রেজা। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আল-মামুন, মাওলানা উসমান গনী, মাওলানা হারুনুর রশীদ রেজভী, মাওলানা খন্দকার দীন ইসলাম পীর সাহেব প্রমুখ।
.png)
এ সময় বক্তারা বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। এসব মিথ্যা মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা এ মামলার বিষয়ে সরকার সুষ্ঠু ব্যবস্থা নেবে বলে আশা করেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর উসকানিতে গত শুক্রবার পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করে আখাউড়ায় মামলা করে পুলিশ।