[ দেশজুড়ে ]
আশুলিয়ায় এক ফ্যাক্টরির ৯৭ শ্রমিক বরখাস্ত
ফাইল ফটো
সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নাসা গ্রুপের ৯৭ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তাদের সাময়িক বরখাস্ত করে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ৭ থেকে ১০ ডিসেম্বর ফ্যাক্টরিতে কর্মবিরতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে যায় উৎপাদন। এ কারণে ৯৭ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে ফ্যাক্টরি কর্তৃপক্ষ। একইসঙ্গে ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ওই গ্রুপের তিনটি ফ্যাক্টরি গত ১১ ডিসেম্বর থেকে শ্রম আইন ১৩(১) ধারায় বন্ধ ছিল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!