[ দেশজুড়ে ]
বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ
ফাইল ফটো
লে-অফ প্রত্যাহার করে পুনরায় ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন গাজীপুরের কাশিমপুর থানার সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফ্যাক্টরির ৩ নম্বর গেটের সামনে ফিডার রোড অবরোধ করেন তারা।
জানা যায়, ফ্যাক্টরিটি গত ১৬ ডিসেম্বর থেকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হন শ্রমিকরা। এরই জেরে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লে-অফ প্রত্যাহার করে পুনরায় ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে ফ্যাক্টরির ৩ নম্বর গেটের সামনে ফিডার রোড অবরোধ করেন শ্রমিকরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!